রিপোর্টিংয়ে ডেটার ব্যবহার এখন আধুনিক সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকের কাছেই ডেটা মানে জটিল সংখ্যা, কঠিন বিশ্লেষণ আর প্রযুক্তিগত ঝামেলা। এই অনলাইন কোর্সটি সেই ভয় দূর করার জন্যই তৈরি। এখানে একেবারে শুরু থেকে ধাপে ধাপে শেখানো হবে-ডেটা কী, কোথায় পাওয়া যায়, কীভাবে যাচাই করতে হয় এবং কীভাবে সেই ডেটা ব্যবহার করে সহজ, বোধগম্য ও প্রভাবশালী প্রতিবেদন তৈরি করা যায়। ভিডিও লেকচার, সহায়ক পাঠ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে নতুনরাও স্বাচ্ছন্দ্যে শিখতে পারেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা একটি সনদ পাবেন।