Reach new heights
Start your online course today!
Skill up and have an impact! Your business career starts here.
Time to start a course.
Leaderboard
No leaderboard currently :(
রিপোর্টিংয়ে ডেটার ব্যবহার এখন আধুনিক সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকের কাছেই ডেটা মানে জটিল সংখ্যা, কঠিন বিশ্লেষণ আর প্রযুক্তিগত ঝামেলা। এই অনলাইন কোর্সটি সেই ভয় দূর করার জন্যই তৈরি। এখানে একেবারে শুরু থেকে ধাপে ধাপে শেখানো হবে-ডেটা কী, কোথায় পাওয়া যায়, কীভাবে যাচাই করতে হয় এবং কীভাবে সেই ডেটা ব্যবহার করে সহজ, বোধগম্য ও প্রভাবশালী প্রতিবেদন তৈরি করা যায়। ভিডিও লেকচার, সহায়ক পাঠ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে নতুনরাও স্বাচ্ছন্দ্যে শিখতে পারেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা একটি সনদ পাবেন।
রিপোর্টিংয়ে নামার আগেই জানতে হবে, কোনটা খবর? তথ্য কোথায় পাব? যাচাই কীভাবে করব? খবরটা সহজ করে লিখব কীভাবে? এই অনলাইন কোর্সের পাঁচটি অধ্যায়ে ভিডিও এবং পাঠের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে রিপোর্টিংয়ের এসব ভিত্তি নিয়ম আর কৌশলগুলো শিখতে পারবেন। এগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোর্সটি শেষ করলে আপনি একটি সনদও পাবেন।
অনুসন্ধানী সাংবাদিকতা - অনলাইন কোর্সে আপনাকে স্বাগত। কোর্সটি করে আপনি অনুসন্ধানী সাংবাদিক হয়ে যাবেন, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে কীভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হয়, তা জানতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কীভাবে ধাপে ধাপে অনুসন্ধান করতে হয়, প্রেক্ষাপটসহ উদাহরণের মধ্য দিয়ে কোর্সটিতে সেগুলো তুলে ধরা হয়েছে। ছয়টি অধ্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা পাবেন।
প্রতিটি অধ্যায়ে কিছু পাঠ ও কিছু ভিডিও লেকচার রয়েছে। বিষয়গুলো কতটুকু জানতে পারলেন, কুইজে অংশ নিয়ে তা বুঝতে পারবেন। তবে সনদ পেতে হলে আপনাকে প্রতিটি অধ্যায়ের শেষে থাকা মূল্যায়ন কুইজে অংশ নিয়ে সেখানে ৭০ শতাংশ নম্বর নিশ্চিত করতে হবে। মোট ছয়টি মূল্যায়ন কুইজের নম্বর যোগ করে নির্ধারিত হবে আপনার চূড়ান্ত ফল।
রিপোর্টিংয়ে ডেটার ব্যবহার এখন আধুনিক সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকের কাছেই ডেটা মানে জটিল সংখ্যা, কঠিন বিশ্লেষণ আর প্রযুক্তিগত ঝামেলা। এই অনলাইন কোর্সটি সেই ভয় দূর করার জন্যই তৈরি। এখানে একেবারে শুরু থেকে ধাপে ধাপে শেখানো হবে-ডেটা কী, কোথায় পাওয়া যায়, কীভাবে যাচাই করতে হয় এবং কীভাবে সেই ডেটা ব্যবহার করে সহজ, বোধগম্য ও প্রভাবশালী প্রতিবেদন তৈরি করা যায়। ভিডিও লেকচার, সহায়ক পাঠ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে নতুনরাও স্বাচ্ছন্দ্যে শিখতে পারেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা একটি সনদ পাবেন।
রিপোর্টিংয়ে নামার আগেই জানতে হবে, কোনটা খবর? তথ্য কোথায় পাব? যাচাই কীভাবে করব? খবরটা সহজ করে লিখব কীভাবে? এই অনলাইন কোর্সের পাঁচটি অধ্যায়ে ভিডিও এবং পাঠের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে রিপোর্টিংয়ের এসব ভিত্তি নিয়ম আর কৌশলগুলো শিখতে পারবেন। এগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোর্সটি শেষ করলে আপনি একটি সনদও পাবেন।
সরকারি দপ্তরে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনটিতে প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে তথ্য অধিকার বিষয়ক এই অনলাইন প্রশিক্ষণ কোর্স। এই অনলাইন প্রশিক্ষণটিতে দশটি ধাপে আইনের বিভিন্ন ধারা নিয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্য কমিশনের মাঝে সেতুবন্ধ তৈরির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ রাখা হয়েছে।